আজ, Tuesday

শিরোনাম
শিরোনাম

অগ্রণী ব্যাংকের খুলনা সার্কেলের ব্যবসায়িক সম্মেলন

শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
অগ্রণী ব্যাংকের খুলনা সার্কেলের ব্যবসায়িক সম্মেলন
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট : অগ্রণী ব্যাংক পিএলসি’র ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে খুলনা সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট ২০২৬ শনিবার যশোরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন ও মহাব্যবস্থাপক (অডিট) মো. ইখতিয়ার উদ্দিন। খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মুঃ আফজাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে সার্কেলাধীন ঊর্ধ্বতন নির্বাহী, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদাহ অঞ্চলের অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি মো. আনোয়ারুল ইসলাম ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি ও বাস্তবায়ন, শ্রেণীকৃত ঋণ আদায়, প্রান্তিক পর্যায়ে এসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহসহ ২০২৬ সালের আর্থিক সূচকসমূহের প্রবৃদ্ধি, আমদানি, রপ্তানি, রেমিট্যান্স সংগ্রহে বিশেষ গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৬ পিএম | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com