আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

মুলাদীতে কৃষক দলের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

শুক্রবার, ২১ জুন ২০২৪
মুলাদীতে কৃষক দলের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা
সংবাদটি শেয়ার করুন....

মুলাদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের মুলাদীতে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা করেছেন কৃষক দলের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার উপজেলার চরকালেখান ইউনিয়নের মৃধা বাড়িতে এই সভা করা হয়।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মো. সালাম কবির হাওলাদার। প্রধান অতিথি ছিলেন, কৃষক দলের কেন্দ্রিয় সংসদের সহসভাপতি সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর এনামুল হক ইনু, সদস্য সচিব মো. মিজানুর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান শরীফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মাসুদসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৮ এএম | শুক্রবার, ২১ জুন ২০২৪

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com