আজ, Thursday


২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিব ক্রেডিট ইউনিয়নের উদ্যোগে গাছের চারা বিতরণ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিব ক্রেডিট ইউনিয়নের উদ্যোগে গাছের চারা বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

এম,শাহজাহান : শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সমিতির সদস্যদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকালে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর উদ্যোগে আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফারিদা ইয়াসমিন। পরে জেলা প্রশাসক নিজ হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহম্মেদ, জেলা সমবায় কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল আমীন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুকুনুজ্জামান, সমিতির উপদেষ্টা মো. আমিনুল ইসলাম বাদশা, বর্তমান চেয়ারম্যান ছালেহ আহমেদ, সিইও শাহজাহান সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com