

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ১২ রবিউল আউয়াল ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ১১টার সময় বিদ্যালয়ে পক্ষ হতে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ। এসময় তিনি তার বক্তব্যে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও কর্মে মানবতা, সাম্য, ন্যায়বিচার, সহনশীলতা ও শান্তির অনন্য শিক্ষা রয়েছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না; তাদের নৈতিকতা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করতে পারলে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে এবং সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও দেশপ্রেমের চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীদের জীবনে মহানবী (সা.)-এর আদর্শের ইতিবাচক প্রভাব সৃষ্টি করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়-নীতি ও শান্তির শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক আফরোজ খানম চায়না, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, শবনাম পারভিন, স্বপন কুমার ঘোষ, সিরাজুল ইসলাম, ট্রেড ইন্সট্রাক্টর উজ্জল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, শাকিলা খাতুনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপ¯ি’ত ছিলেন। উল্লেখ্য, আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি, বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থী ও সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Posted ৭:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


