আজ, Friday


২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মুলাদীতে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়াকে কেন্দ্র করে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
মুলাদীতে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়াকে কেন্দ্র করে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন
সংবাদটি শেয়ার করুন....

মুলাদী প্রতিনিধি : বরিশালের মুলাদীতে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়াকে কেন্দ্র করে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করে দুই পক্ষ। মুলাদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছাহেরা বেগম মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং পরবর্তীতে রাত ৯টার দিকে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শাহজাহান ওরফে সাজু ব্যাপারীর বিরুদ্ধে মারধর ও সাদা স্ট্যাম্পে জোরপূর্বক সই নেওয়ার অভিযোগ তোলেন। এর জবাবে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে শাহজাহান ওরফে সাজু ব্যাপারী থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন এবং প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওইসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

সংবাদ সম্মেলন ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট রাত আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় মুলাদী পৌরসভার ৭নং ওয়ার্ডের চরডিক্রী এলাকায় ঘটনাটি ঘটে। ছাহেরা বেগম অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ শাহজাহান সাজু ব্যাপারীসহ ৪-৫জন দুর্বৃত্ত তাদের বসতঘরে প্রবেশ করে গালিগালাজ ও এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তার স্বামী আব্দুর রব হাওলাদারের ওপর চাপ সৃষ্টি করে ও ভয়ভীতি দেখিয়ে ৪টি সাদা (ব্ল্যাঙ্ক) স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

অপরদিকে, শুক্রবার সংবাদ সম্মেলনে পাল্টা বক্তব্য দিয়ে শাহজাহান ওরফে সাজু ব্যাপারী এসব অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন। তিনি জানান, বিরোধের জেরে উল্টো প্রতিপক্ষরা তাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। ঘটনার দিন রাতে তিনি আব্দুর রব হাওলাদারের ঘরে যাননি বলে দাবি করেন। একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট ছড়িয়ে সম্মানহানি করার অভিযোগও তোলেন সাজু।

উভয়পক্ষই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে উল্লেখ করেন তারা।

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, সাদা স্ট্যাম্প নিয়ো দুই পক্ষ পাল্টা পাল্টি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com