আজ, Sunday


১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

রায়গঞ্জে উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন

রবিবার, ১৬ আগস্ট ২০২৬
রায়গঞ্জে উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন
সংবাদটি শেয়ার করুন....

শাহীন খান : সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি আয়নুল হককে ঘিরে ধানগড়ায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা।

রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর আলী মর্তুজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী।

লিখিত বক্তব্যে আলী মর্তুজা বলেন, ধানগড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের দাবিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ দাবির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ সম্পৃক্ত থাকলেও এর সঙ্গে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, ঘটনার সময় এমপি আয়নুল হকের গাড়ি লক্ষ্য করে কে বা কারা ঢিল ছোড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ফয়সাল বিশ্বাস জামায়াত-শিবিরকে হামলার জন্য দায়ী করেছেন বলে অভিযোগ করা হয়। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া কোনো রাজনৈতিক দলের ওপর ঘটনার দায় চাপানো অনুচিত বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য বন্ধের দাবি জানানো হয়।

এ সময় টিটিসি স্থাপনের জন্য সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি স্থান নির্ধারণী কমিটি গঠনের আহ্বান জানানো হয়। জামায়াতের দাবি, এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনাটি কোনো রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ঘটেনি; বরং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিকে ঘিরেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আলী মর্তুজা বলেন, “কোনো রাজনৈতিক দলের নামে মিথ্যা অপবাদ কারো জন্য শুভকর নয়।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি সুমন আহমেদ, পৌর আমীর আলহাজ্ব হোসেন আলী, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মাসুদ রানা এবং বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৭ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com