আজ, Friday


১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

রহমতপুর ব্রিজে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব : ‎‎উপজেলা প্রশাসনের শতচেষ্টার পরও বাঁচানো গেল না নবজাতককে

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
রহমতপুর ব্রিজে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব : ‎‎উপজেলা প্রশাসনের শতচেষ্টার পরও বাঁচানো গেল না নবজাতককে
সংবাদটি শেয়ার করুন....

‎‎বরিশাল প্রতিনিধি: ‎বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের যাত্রী ছাউনিতে সন্তান প্রসব করেছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। শুক্রবার সকালে সন্তান প্রসবের পর নবজাতকটিকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী বেশ কিছুদিন ধরে রহমতপুর ব্রিজ ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। শুক্রবার সকালে হঠাৎ যাত্রী ছাউনির ভেতরেই তিনি সন্তান প্রসব করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

‎খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। তিনি ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নিয়ে যান।

‎এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান। নবজাতকটির চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়।

‎তবে চিকিৎসকদের শতচেষ্টার পরও শেষ রক্ষা হয়নি। শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।

‎ঘটনাটি অসহায় ও মানসিক ভারসাম্যহীন মানুষের প্রতি সামাজিক ও প্রশাসনিক সহায়তার প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে এনেছে। স্থানীয়দের মতে, এ ধরনের অসহায় ব্যক্তিদের নিয়মিত শনাক্ত করে নিরাপদ আশ্রয়, চিকিৎসা ও পুনর্বাসনের আওতায় আনা জরুরি।

‎সংবাদ সূত্র: স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট প্রশাসন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১২ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com