আজ, Friday


১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সিংড়ায় দুস্থ-অসহায়দের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
সিংড়ায় দুস্থ-অসহায়দের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

আশরাফুল সরদার : নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সকাল ১০টায় সিংড়া উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সরকারি অনুদানের আওতায় দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও সংশ্লিষ্ট উপকারভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত বেসরকারি এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধিদের কাছেও সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এ সময় নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সিংড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত মানুষের আর্থসামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com