

মোঃ জাকিরুল ইসলাম : কুড়িগ্রাম জেলার আওতাধীন রাজারহাট উপজেলার প্রপারে বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়, রেজিস্টারবিহীন অ্যান্টিবায়োটিক এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের বিষয়টি প্রমাণিত হয়।
অভিযানে এসব অপরাধের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী রত্না ফার্মেসিকে ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের আইনানুগ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন প্রশাসন।

Posted ৮:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


