আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

বিএনপি নেতা আব্দুল লতিফের স্মরণে সিংড়ায় এমপি আনুর বরাদ্দে ১১০ ফুট এইচবিবি রাস্তা সংস্কার

বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
বিএনপি নেতা আব্দুল লতিফের স্মরণে সিংড়ায় এমপি আনুর বরাদ্দে ১১০ ফুট এইচবিবি রাস্তা সংস্কার
সংবাদটি শেয়ার করুন....

আশরাফুল সরদার : নাটোরের সিংড়ায় ৫ নম্বর চামারী ইউনিয়নের বিলদহর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল লতিফের স্মরণে তাঁর স্বপ্নের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনুর বরাদ্দে উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মৎস্যজীবী পাড়ায় ১১০ ফুট এইচবিবি রাস্তা সংস্কার করা হচ্ছে।

শনিবার (৮ আগস্ট) বিলদহর মৎস্যজীবী পাড়ায় আকবর মাস্টারের বাড়ি থেকে দুলাল হালদারের বাড়ি অভিমুখী রাস্তাটির ১১০ ফুট সংস্কার কাজের উদ্বোধন করেন ৫ নম্বর চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা।

এ সময় নুর নবী ফারুক তারা বলেন, গত ৮ জুলাই আব্দুল লতিফের অকাল মৃত্যুতে বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসী শোকাহত। তিনি বিএনপির একজন আদর্শবান, পরিশ্রমী ও সক্রিয় নেতা ছিলেন। তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিএনপি ক্ষমতায় এলে এলাকার এই রাস্তাটির সংস্কার কাজ সবার আগে করা হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবেই রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, মরহুম আব্দুল লতিফের মনের আশা পূরণের লক্ষ্যেই রাস্তাটির সংস্কার কাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় বর্ষা মৌসুমসহ বিভিন্ন সময়ে এলাকার মানুষের দুর্ভোগ পোহাতে হতো।

সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের সাধারণ সম্পাদক মো. হাসানুল হক হাসান বলেন, রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে মসজিদ, ঈদগাহ মাঠ ও বসতবাড়িতে যাতায়াতের ক্ষেত্রে স্থানীয়দের নানা সমস্যায় পড়তে হতো। সংস্কার কাজ শেষ হলে এলাকার মানুষের চলাচল অনেক সহজ হবে।

স্থানীয়রা জানান, রাস্তাটি সংস্কারের ফলে বিলদহর মৎস্যজীবী পাড়ার প্রায় ১ হাজার ৩০০ ভোটারসহ এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াতেও সুবিধা হবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ৫ নম্বর চামারী ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. রওশন আরেফীন, ৫ নম্বর চামারী ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো. আব্দুল গাফফার, মো. আজাদ, ৬ নম্বর ওয়ার্ড মহিষমাড়ি বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রাস্তাটির সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁদের আশা, কাজটি সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ কমার পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থারও উন্নতি হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৫ পিএম | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com