আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সুন্দরগঞ্জে শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রবিবার, ২১ জানুয়ারি ২০২৪
সুন্দরগঞ্জে শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সংবাদটি শেয়ার করুন....
বিপুল ইসলাম আকাশ,
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু উন্নয়ন সংস্থা (শিউস)এর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন অসহায় প্রবীণ,প্রতিবন্ধী,বিধবা
দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার বামনডাঙ্গায় শিশু উন্নয়ন সংস্থার অফিস চত্বরে ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) এর সৌজন্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন- শিশু উন্নয়ন সংস্থা (শিউস) এর সভাপতি ড. মোঃ শফিউল ইসলাম ভূইয়া, প্রধান নির্বাহী রওশন আলম, সহকারী ব‍্যবস্থাপক রেজাউল ইসলাম,সমাজ সেবক ও শিক্ষক এম এ গোফফার মোল্লা, আব্দুর ছাত্তার মিয়া সহ স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।
 এসময় শিশু উন্নয়ন সংস্থার সভাপতি ড. মোঃ শফিউল ইসলাম ভূইয়া বলেন- শীতে দেশের হতদরিদ্র মানুষেরা অমানবিক কষ্টে থাকে।এ বছরও প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পরেছে মানুষ। তাদের কষ্ট কিছুটা লাঘব করতে তাদের মাঝে উষ্ণতার পরশ দিতে আমাদের এ কম্বল বিতরণ।
তিনি আরো বলেন- শিশু উন্নয়ন সংস্থা সব সময় অসহায় মানুষের পাশে দাড়িয়েছে এবং ভবিষ্যতে পাশে থাকবে।
Facebook Comments Box
advertisement

Posted ১০:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com