আজ, Wednesday


৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

৫ আগস্ট হাসিনার পদত্যাগ না হলে ৬ আগস্টও জেল থেকে বের হতে পারতাম না: আশরাফুল সরদার

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
৫ আগস্ট হাসিনার পদত্যাগ না হলে ৬ আগস্টও জেল থেকে বের হতে পারতাম না: আশরাফুল সরদার
সংবাদটি শেয়ার করুন....

সিংড়া (নাটোর) প্রতিনিধি: জুলাই-আগস্টের গণআন্দোলনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ না হলে ৬ আগস্ট নাটোর জেলার শত শত নেতাকর্মীর কারামুক্তি সম্ভব হতো না বলে দাবি করেছেন সিংড়া উপজেলার চামারী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং চামারী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আশরাফুল সরদার।

তিনি বলেন, “আমার ২১ দিনের কারাজীবন ছিল জীবনের সবচেয়ে কঠিন ও বিভীষিকাময় সময়। আজও সেই দিনগুলোর কথা মনে পড়লে শরীর শিউরে ওঠে। কারাগারে ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি বন্দি থাকায় মানবেতর পরিবেশের সৃষ্টি হয়েছিল। জামিন কার্যক্রম কার্যত বন্ধ ছিল বলে মনে হয়েছে। খাবার, স্বজনদের সঙ্গে যোগাযোগ, সাক্ষাৎ এবং অন্যান্য সুযোগ-সুবিধা থেকেও আমাদের বঞ্চিত করে লোকডাউনে রাখা হয়েছিল। প্রতিটি দিন ছিল অনিশ্চয়তা আর উৎকণ্ঠায় ভরা।”

তিনি আরও বলেন, “যদি ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন না ঘটত, তাহলে ৬ আগস্টও আমাদের কারামুক্তি সম্ভব হতো না। বরং আরও নতুন মামলায় দীর্ঘদিন কারাগারে থাকতে হতে পারত। একই সঙ্গে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের ওপর আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আশরাফুল সরদার বলেন, ওই দুঃসময়ের কথা বললে আজ কিছু হাইব্রিড বিএনপির নেতারা হাসি তামাশা করে, তাদের কাছে কোন মূল্যায়ন পাওয়া যায় না। তিনি আরো বলেন আমরা বাঙালি খুব সহজেই অতীত ভুলে যাই। যারা দুঃসময়ে দল ও আদর্শের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের অনেকেই আজ যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। বরং অনেক ত্যাগী নেতাকর্মী নিজেদের অবমূল্যায়িত মনে করছেন, যা অত্যন্ত কষ্টের।”

সবশেষে তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমত, অসংখ্য মানুষের আন্দোলন, ত্যাগ ও মায়েদের দোয়ার কারণেই আমরা মুক্তি পেয়েছিলাম। সেই সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা আমাদের সবার দায়িত্ব।”

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com