আজ, Tuesday


২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

পঞ্চগড়ে শাহানাজ পারভীনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
পঞ্চগড়ে শাহানাজ পারভীনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি
সংবাদটি শেয়ার করুন....

আশিকুর রহমান রনি : পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গাড়াতিপাড়া গ্রামে নিহত শাহানাজ পারভীনের পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নিহতের বাবা, মা, চাচা, ছোট বোন, ছোট বোনের স্বামীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে পরিবারের সদস্যরা জানান, ২০১২ সালে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ী গ্রামের সোহরাব হোসেনের ছেলে আতিকুর রহমানের সঙ্গে হাড়িভাসা ইউনিয়নের গাড়াতিপাড়া গ্রামের আব্দুল খালেকের বড় মেয়ে শাহানাজ পারভীনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন কন্যাসন্তানের জন্ম হয়।
পরিবারের দাবি, জীবিকার তাগিদে ২০২৪ সালে শাহানাজের স্বামী সিঙ্গাপুরে চলে গেলে তিনি তিন সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। এ সময় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যরা তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ করেন তারা।

তাদের ভাষ্য অনুযায়ী, গত ২৬ জুলাই ভোরে শাহানাজের শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয়, তিনি আত্মহত্যা করেছেন। খবর পেয়ে নিহতের চাচা, ছোট বোন ও ছোট বোনের স্বামী ঘটনাস্থলে গিয়ে শাহানাজের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় তার দুই পা বাঁধা ছিল বলেও দাবি করেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সংবাদ সম্মেলনে নিহতের বাবা, বোন ও চাচা দাবি করেন, শাহানাজ পারভীন আত্মহত্যা করেননি; বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, এ ঘটনায় শ্বশুর, শাশুড়ি ও জা জড়িত থাকতে পারেন।

পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হলেও তদন্তে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। তারা মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তরের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com