আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

নালিতাবাড়ীতে ছুড়িকাঘাত করে ডাকাতি মামলার প্রধান আসামী গ্রেফতার

সোমবার, ২৭ জুলাই ২০২৬
নালিতাবাড়ীতে ছুড়িকাঘাত করে ডাকাতি মামলার প্রধান আসামী গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

আল আমীন : শেরপুরের নালিতাবাড়ীতে গভীর রাতে ঘর থেকে ডেকে বের করে ছুরিকাঘাত করে একটি সমিতির সাধারণ সম্পাদক সালাম হোসেনের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় প্রধান আসামি শহিদুল্লাহ মুরাদ ময়নাকে গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) গভীর রাতে তাকে গ্রেপ্তার করে নালিতাবাড়ী থানায় আনা হলে সোমবার বিকেলে শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এছাড়াও এ মামলার অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার উত্তর কাপাসিয়া গ্রামের বাসিন্দা সালাম হোসেন শাপলা সঞ্চয় ও ঋণদান সমিতির সাধারণ সম্পাদক। তার সঙ্গে একই এলাকার কয়েকজনের পূর্ব বিরোধ চলছিল। গত শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে প্রতিপক্ষ শহিদুল্লাহ মুরাদ ময়নাসহ কয়েকজন মিলে সালামকে ঘর থেকে ডেকে বাইরে আনে। তারপর ধরে রেখে ছুরিকাঘাত করে ঘরে থাকা ৭ লাখ ৮০ হাজার টাকা ডাকাতি করে চলে যায়। একই সময়ে তারা ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে। এসময় সালাম ও তার স্ত্রীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে সালামকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওইদিন সালাম হোসেন সমিতির ঋণ আদায় বাবদ উত্তোলিত টাকা ঘরে এনেছেন, এমন খবর আগে থেকেই রেখে পরিকল্পিত এ হামলা ও ডাকাতির ঘটনা ঘটায় বলে জানা গেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৩ পিএম | সোমবার, ২৭ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com