

এম, শাহজাহান : শেরপুর জেলা পুলিশ হতে সম্প্রতি বদলি আদেশ প্রাপ্ত ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের চৌকস এই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার এ,কে,এম জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তাকে মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করে তাঁর ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূইয়াসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Posted ৫:৩০ পিএম | সোমবার, ২৭ জুলাই ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


