আজ, Wednesday


১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ভুরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, চালক আহত

বুধবার, ১৫ জুলাই ২০২৬
ভুরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, চালক আহত
সংবাদটি শেয়ার করুন....

মোঃ জাকিরুল ইসলাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার তিলাই মোড়ে সড়ক দুর্ঘটনায় মোছাঃ রাশেদা খাতুন (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার তিলাই স্কুলের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা খাতুন দক্ষিণ ছাট গোপালপুর শালমারা গ্রামের বাসিন্দা ও মোঃ রুস্তম আলীর স্ত্রী।

স্থানীয়দের ভাষ্যমতে, সড়কের পাশে কাজ করার সময় ধামেরহাট দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাশেদা খাতুনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। অন্যদিকে, দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক মোঃ বেলাল হোসেন (২০)কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। তিনি উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মোঃ রিয়াজুল ইসলামের ছেলে। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৯ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com