আজ, Monday


৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

উপজেলা চেয়ারম্যান ছত্তার খানের মেয়ে ডা: সুচির সাথে এসিল্যান্ড ইমনের বিয়ে

সোমবার, ০৬ জুলাই ২০২৬
উপজেলা চেয়ারম্যান ছত্তার খানের মেয়ে ডা: সুচির সাথে এসিল্যান্ড ইমনের বিয়ে
সংবাদটি শেয়ার করুন....

ভূঁইয়া কামাল, মুলাদী : সরা কাবিন হলো ইসলামী শরীয়তের দৃষ্টিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যে আনুষ্ঠানিকতা বা পদ্ধতি রয়েছে সেটাকে ইসলামী শরিয়তের পরিভাষায় সরা বলা হয়। আর এর পাশাপাশি যদি দেনমোহরের কথা উল্লেখ থাকে বা যেই কাগজে বা লিপিতে দেনমোহরের কথা লিখা থাকে সেটাকেই বলা হয় সরা কাবিন। বিবাহ বা বিয়ে হল একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়।

বরিশালের মুলাদী পৌরসভায় গত ৫ জুলাই রবিবার বাদ আসর মুলাদী বন্দর বায়তুল জান্নাত জামে মসজিদে মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য আলহাজ্ব আ: ছত্তার খানের মেয়ে এমবিবিএস ডাক্তার সাবিকুন্নাহার সুচির সাথে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন চরপত্তনি গ্রামের নিবাসী (অবসর প্রাপ্ত) প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান (সেলিম)-এর বড় ছেলে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো: মোস্তাফিজুর রহমান ইমন-এর সাথে ত্রিশ (৩০) লক্ষ টাকার দেনমোহরে বিবাহ সম্পান্ন হয়েছে।

অনুষ্ঠানে মেহমান ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন সাংস্কৃতিকবৃন্দ, ব্যাবসায়ীগণ, বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ প্রায় চার হাজার লোকের সমাগম হয়েছিল। অনুষ্ঠানে চার হাজার মেহমানের জন্য আলাদা আলাদা মিষ্টির প্যাকেট থাকা সত্তেও সু-সাদু রংঙ্গিন পান, চা ও কপির জন্য আলাদা আলাদা স্টোল ছিলো। দুপুরের পর থেকেই স্টোল গুলোতে মেহমানদের আনাগোনা শুরু হয়। যা মুলাদীতে এই প্রথম সবার নজর কেড়েছে। মেহমানদের মেহমানদারির জন্য প্রায় ১৫০জন স্বেচ্ছাসেবক ছিলো। যারা সার্বক্ষণিক মেহমানদের সেবায় ব্যস্ত ছিলেন। সারা দিন বৈরী আবহাওয়া থাকার কারণে দুর-দুরন্ত থেকে অনেক মেহমান আসতে পারে নাই।

বিবাহ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুলাদী বন্দর বায়তুল জান্নাত জামে মসজিদে খতিব হাফেজ মাও: আবদুল নুর। মহান রাব্বুল আলামিন তাদের পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি, বরকত ও কল্যাণ দান করুন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪২ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com