আজ, Saturday


৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

দিনাজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

শনিবার, ০৪ জুলাই ২০২৬
দিনাজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

মোস্তাফিজার রহমান, দিনাজপুর:

দিনাজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ।২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় (খরিপ-২)মৌসুমে রোপা আমন ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার গাছের চারা,এবং রাসায়নিক সার ও বীজ উপকরণ বিতরন করা হয়েছে।আজ(১জুলাই) ২০২৬ বুধবার দিনাজপুর সদর উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় কৃষকদের হাতে গাছের চারা ও কৃষি উপকরন তুলে দেওয়া হয়।এ আয়োজন করেন দিনাজপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর দিনাজপুর সদর। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর ৩ (সদর)আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ সৈয়দ জাহাঙ্গীর আলম।উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পালের সভাপতিত্বে আয়োজিত এই কৃষির উপকরণ বিতরণ অনুষ্ঠানে অত্র সদর উপজেলার ১০টি ইউনিয়নের সুবিধাভোগী কৃষকরা অংশগ্রহণ করেন।​ এবং উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথ ভাবে ৪২৫০জন কৃষককে ৬ কেজি রোপা আমন বীজ,এবং ১০কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে উন্নত জাতের বীজ, রাসায়নিক সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা।এর লক্ষ্য হলো রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বনায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা।​প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন,কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে”বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বদা আন্তরিক। ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।এমপি বলেন দিনাজপুরকে কৃষিভিত্তিক অঞ্চলে রূপান্তরিত করা এবং কৃষকদের প্রশিক্ষণ ব্যবস্থা করাই এখন সময়ের অপেক্ষা মাত্র। এছাড়াও তিনি ৯১সালে বন্যা কবলিত দিনাজপুর অঞ্চলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হেলিকপ্টারে কৃষকদের জন্য সার ও বীজের ব্যবস্থা করে দিয়ে ছিলেন, তারই উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি প্রণোদনা প্রান্তিক কৃষকদের আমন ধান আবাদে সরাসরি সহায়তা করছেন এবং যা তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে।এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন​ স্থানীয় জনপ্রতিনিধি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দীক,কৃষি বিভাগের কর্মকর্তা,ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন,দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুন্নবী,জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল মিলন সহ আরো অন্যান্য কর্মকর্তা কর্মচারী,কৃষক,ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৯ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com