আজ, Monday


১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সিংড়া সাংবাদিক কল্যান ফোরামের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমন

রবিবার, ১৭ মে ২০২৬
সিংড়া সাংবাদিক কল্যান ফোরামের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমন
সংবাদটি শেয়ার করুন....

আশরাফুল সরদার : সিংড়া সাংবাদিক কল্যান ফোরামের আয়োজনে শিক্ষা সফর ও আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মে সিংড়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সিংড়া প্রেসক্লাব,সিংড়া মডেল প্রেসক্লাব, সিংড়া স্মার্ট প্রেসক্লাব ও চলনবিল সাংবাদিক ইউনিয়ন সহ মোট চারটি সংগঠনের প্রবীণ ও নবীন সাংবাদিকের অংশ অংশগ্রহণে সিংড়া সাংবাদিক কল্যাণ ফোরামের আয়োজনেশিলাইদহ রবীন্দ্রনাথ কুঠিবাড়ি, লালন শাহ মাজার, লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, হার্ডিঞ্জ ব্রিজ, মনি পার্ক এবং স্বপ্নদ্বীপ ভ্রমণ করা হয়।

শিক্ষা সফর ও আনন্দ ভ্রমনের শেষ অংশে স্বপ্নন্দীপ রিসোর্টে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি এস এম রাজু আহম্মেদ , সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, চলনবিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন আলীরাজ, মডেল প্রেসক্লাব সম্পাদক জুলহাস কায়েম সিংড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিক, স্মার্ট প্রেসক্লাবের সম্পাদক মুকুল হোসেন সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, একসাথে পথচলা খুবই কঠিন কাজ তবুও আল্লাহর উপর ভরসা করে মিলেমিশে চলার চেষ্টা করতে হবে এবং নিজেদের ঐক্য, সংহতি করার মাধ্যমে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি সহ সমাজের নানা অনিয়ম তুলে ধরা সহ সম্মিলিত প্রচেষ্টার আহবান জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com