আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

দিনাজপুরে রাস্তার পাশে অচেতন ৫ ধানকাটা শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
দিনাজপুরে রাস্তার পাশে অচেতন ৫ ধানকাটা শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ
সংবাদটি শেয়ার করুন....
মোস্তাফিজার রহমান, দিনাজপুর:

দিনাজপুরের ফুলবাড়ীতে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় ৫ জন ধানকাটা শ্রমিককে উদ্ধার করা হয়েছে।দিনাজপুর জেলার ফুলবাড়ীতে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় ৫ জন ধানকাটা শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার ঢাকা মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে শ্রমিকরা চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামের মো.শাকিব (১৮ )আকবর (২৮) হেলাল (২৪)জাকির (৪৩) মোঃ মমিন ইসলাম (৩৪) জানা যায় তারা সবাই গত ২০-২৫ দিন ধরে টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় ধান কাটার কাজ শেষে করে বাড়ি ফির ছিলেন।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী  সূত্রে জানা সূত্রে জানা যায়,শ্রমিকরা বুধবার ভোরে একটি ট্রাকে করে টাঙ্গাইল থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয় ট্রাকটি ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় এলাকায় পৌঁছালে চালক তাদের নামতে বলেন। কোনো সাড়া না পেয়ে চালক দেখেন পাঁচজনই অচেতন হয়ে পড়ে আছেন। এরপর চালক তাদের রাস্তার পাশে নামিয়ে রেখে ট্রাক নিয়ে রংপুরের দিকে চলে যান।সকালে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দিলে টহল দল তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।স্থানীয়দের ধারণা,পথিমধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শ্রমিকরা সর্বস্ব হারিয়েছেন। দুষ্কৃতকারীরা তাদের অচেতন করে কষ্টার্জিত টাকা-পয়সা ও মোবাইল ফোন সব ছিনিয়ে নিয়ে যায়।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল লতিফ শাহ জানান, শ্রমিকরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। তবে শ্রমিকদের জ্ঞান না ফেরা পর্যন্ত বিস্তারিত তথ্য বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।
Facebook Comments Box
advertisement

Posted ৬:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com