আজ, Thursday


১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

জামালপুরে-১ আসনকে  বদলে দেওয়ার অঙ্গীকার এম রশিদুজ্জামান মিল্লাতে’র

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
জামালপুরে-১ আসনকে  বদলে দেওয়ার অঙ্গীকার এম রশিদুজ্জামান মিল্লাতে’র
সংবাদটি শেয়ার করুন....

মোঃ ফজলুল হক, জামালপুর :

গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ- বকশীগঞ্জ) আসনকে বদলে দেওয়ার অঙ্গীকার করেছেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটি’র কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।
নির্বাচনী প্রচারণায় গণসংযোগ ও পথসভায় দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ   রক্ষা বাঁধ, জিল বাংলা চিনিকল কে বহুমুখী শিল্পে রূপান্তর,  কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড প্রদানসহ দৃশ্যমান  উন্নয়ন করে  পরিচ্ছন্ন ও নিরাপদ জনপদ গড়ার এ অঙ্গীকার করেন তিনি । এর ফলে  ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। ধানের শীষের এই প্রার্থীকে  ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আরো নতুন প্রত্যাশা।
নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ এবং পথসভা করছেন এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় নারী-পুরুষ নির্বিশেষে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত  অংশগ্রহণকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এম রশিদুজ্জামান মিল্লাত এর জনপ্রিয়তার প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তিনি বলেন, জামালপুর-১ আসনকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। দেওয়ানগঞ্জ বকশীগঞ্জকে মডেল হিসেবে গড়ে তুলতে, যা যা করার দরকার আমি তা-তা করব ইনশাল্লাহ। আমরা কেবল ভোট চাইছি না,আমরা চাই একটি বাসযোগ্য, নিরাপদ ও মাদক মুক্ত এলাকা। আপনারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে,
তরুণ সমাজকে সাথে নিয়ে আমরা এই এলাকার প্রধান সমস্যা নদী ভাঙ্গন রোধ, দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ রক্ষা বাঁধ, জলাবদ্ধতা নিরসন,দেওয়ানগঞ্জ থেকে সানন্দবাদী পর্যন্ত আরো একটি বাঁধ নির্মাণ,দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন সেকশন ও রেল কারখানা চালু করে আবারো আগের অবস্থানে ফিরিয়ে আনবো এবং আরো সুপরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করব ইনশাল্লাহ।
নির্বাচনী এলাকায় তার নেতৃত্বে পরিচালিত   গণসংযোগ, প্রচারণা ও পথসভায় উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
তিনি আরো বলেন,জিলবাংলাচিনিকল বহুমুখীকরন,বাঁধ নির্মাণ,কৃষকদের মাঝে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ,পরিবেশ  সুরক্ষা এবং নাগরিক স্বাস্থ্যসেবা কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
গণ সংযোগের সময় এক বাসিন্দা বলেন,আমরা এমন একজনকে প্রতিনিধি হিসেবে চাই, যাকে বিপদে-আপদে দুর্দিনে পাশে পাওয়া যায়। রশিদুজ্জামান মিল্লাত সব সময় আমাদের খোঁজ খবর রাখেন, তাই তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।  অপর আরেক বাসিন্দা বলেন, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জে’র উন্নয়নে – মিল্লাত ভাই’র বড় প্রয়োজন। মিল্লাত ভাই ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।
স্থানীয় বিশ্লেষকদের মতে,মিষ্টভাষী এম রশিদুজ্জামান মিল্লাতের সুন্দর আচরণ, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার দক্ষতা  তাকে নির্বাচনী দৌড়ে অনেকটা এগিয়ে রাখছে।
এম রশিদুজ্জামান মিল্লাত ভোটারদের উদ্দেশ্যে বলেন,দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আপনাদের প্রতিটি ভোট অত্যন্ত মূল্যবান।  ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে  ধানের শীষের বিজয় হলে,আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ জামালপুর -১ আসন গড়ে তুলবো ।
জানা গেছে, বিএনপি নেতা এম রশিদুজ্জামান মিল্লাত ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। এ সময় তিনি এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ- কালভার্ট, স্কুল,কলেজ, মসজিদ,মাদ্রাসা, মন্দিরসহ ব্যাপক দৃশ্যমান উন্নয়ন করে এলাকায় সড়ক যোগাযোগের ক্ষেত্রে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জে
অভূতপূর্ব   এক বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেন।এছাড়াও পুল্লাকান্দিতে ‘দেওয়ানগঞ্জের দুঃখ ব্রহ্মপুত্র নদে’র ওপর একটি দীর্ঘ সেতু নির্মাণ করে  উপজেলা সদর থেকে উত্তরাঞ্চলের বিচ্ছিন্ন পাঁচটি ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।যা ছিল অসম্ভব।  শুধু তাই নন,তিনি একজন নির্যাতিত মজলুম নেতা হিসেবে নির্বাচনী এলাকাসহ সমগ্র জামালপুরে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৪ অপরাহ্ণ | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com