

মুলাদী (বরিশাল) সংবাদদাতা:
বরিশালের মুলাদীতে ৯৬পিস ইয়াবাসহ আসাদুল ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পৌর সদরের কেন্দ্রিয় ঈদগাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদুল ইসলাম হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের বাদুরী গ্রামের নূর ইসলাম বিশ্বাসের ছেলে। তিনি কেন্দ্রিয় ঈদগাহ এলাকায় একটি ফার্নিচারের দোকানে শ্রমিকের কাজ করতেন।
মুলাদী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) মো. নূর ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আসাদুলকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে থানা হস্তান্তর করেন র্যাব সদস্যরা।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, ইয়াবাসহ গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাকে রোববার সকালে বরিশাল আদালতে হাজির করা হবে।

Posted ১০:৩৪ এএম | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


