আজ, Saturday

শিরোনাম
শিরোনাম

আরাফাতের ময়দানে হাজিদের তাঁবুতে থাকার আহ্বান

রবিবার, ০১ জুন ২০২৫
আরাফাতের ময়দানে হাজিদের তাঁবুতে থাকার আহ্বান
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:

পবিত্র হজের অন্যতম ফরজ আমল হলো- ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। এবার দিনটি তীব্র গরমের সময় হওয়ায়, সৌদি আরব কর্তৃপক্ষ আরাফাতের ময়দানে হাজিদের নির্দিষ্ট তাঁবুতে অবস্থানের আহ্বান জানিয়েছে।

আরাফাতের দিনে লাখ লাখ মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় একাধিক সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে।

ওই নির্দেশনায় আরাফাতের দিনে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে তাদের নির্ধারিত তাঁবুতে থাকার জন্য হজযাত্রীদের আহ্বান জানানো হয়।

এ সময় হজযাত্রীদের জাবালে রহমত (আরাফাত পর্বত) বা মসজিদে নামিরার উদ্দেশ্যে না আসার জন্যও বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, এই নির্দেশনার উদ্দেশ্য হলো- পবিত্র স্থানগুলোতে তীব্র সূর্যালোকের সরাসরি সংস্পর্শ এবং তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস থেকে হজযাত্রীদের রক্ষা করা।

এ সময় মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চলাচলের সময়সূচী কঠোরভাবে মেনে চলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

হজযাত্রীদের বিচরণের জায়গাগুলোতে চলাচল এড়িয়ে এবং হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত অনুমোদিত পরিবহন ব্যবহার করতে বলা হয়েছে।

এছাড়া মন্ত্রণালয় ‘নুসুক’ পরিচয়পত্র বহন এবং প্রদর্শনের গুরুত্বের ওপর জোর দিয়েছে, যা প্রত্যেক হজযাত্রীকে পবিত্র স্থানগুলোতে তাদের অবস্থানকালে বহন করতে হবে।

এই কার্ড কর্তৃপক্ষকে জরুরি পরিস্থিতিতে দ্রুত সনাক্ত এবং সহায়তা করতে সাহায্য করে এবং হজ সমন্বয় পরিকল্পনার একটি অপরিহার্য হাতিয়ার হিসেবে বিবেচিত হয়।

সেবা প্রদানকারী এবং হজ মিশনের নেতাদেরও নির্দেশ দেওয়া হয়েছে যে, তাদের হজযাত্রীরা সরকারের দেওয়া নির্দেশিকা সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত করতে এবং সেগুলো মেনে চলতে বলা।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৬ পিএম | রবিবার, ০১ জুন ২০২৫

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com