আজ, Monday

শিরোনাম
শিরোনাম

১৮ বছর বয়সী ব্রাজিলিয়ানের গোলে বার্সার জয়

বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪
১৮ বছর বয়সী ব্রাজিলিয়ানের গোলে বার্সার জয়
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক: কঠিন সময় পার করছে বার্সেলোনা। লিগ শিরোপার দৌড়ে অনেকটা পিছিয়ে, দলের দুরবস্থায় মৌসুম শেষে কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণাও দিয়ে ফেলেছেন জাভি। এমন অবস্থায় একটা জয় খুব করেই প্রয়োজন ছিল বার্সেলোনার। গত রাতে ওসাসুনার বিপক্ষে সে জয়টা পেয়েছে তারা। ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রকের ক্লাবের হয়ে প্রথম গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিসে অবশ্য শুরুতেই হোঁচট খেয়েছিল বার্সেলোনা। ম্যাচ শুরুর মিনিট পাঁচেকের মাথায় যে চোট নিয়ে অশ্রুসিক্ত হয়ে মাঠ ছাড়েন ফরোয়ার্ড ফেরান তোরেস। তবে সে ধাক্কার পরও ম্যাচে দাপট দেখিয়েছে বার্সা। কর্নার থেকে দুইবার গোল করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু দুইবারই বল লক্ষ্যে রাখতে পারেননি জুলস কুন্দে।

অবশেষে বার্সার গোলের অপেক্ষা ফুরায় বদলি হিসেবে ভিতর রকে মাঠে নামার পর। ৬২ মিনিটে মাঠে নেমে ৬৩ মিনিটেই গোল পেয়ে যান এই তরুণ ফরোয়ার্ড। জোয়াও কানসেলোর বুটের বাইরের অংশ দিয়ে করা ক্রসে মাথা ছুঁইয়ে বার্সার জয়সূচক গোলটি করেন রকে। বার্সার সিনিয়র দলের হয়ে এটাই তার প্রথম গোল। গত জুলাইয়ে ব্রাজিলিয়ান ক্লাব আতলেতিকো পারানেন্স থেকে তাকে দলে টানে কাতালান ক্লাবটি।

এই জয়ে ৪৭ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বার্সেলোনা। শীর্ষে থাকা জিরোনা এখনো তাদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫২ এএম | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com