আজ, Tuesday

শিরোনাম
শিরোনাম

রাঙ্গাবালীর চর মোন্তাজে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
রাঙ্গাবালীর চর মোন্তাজে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের পান্তাপল্লী এলাকায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি হাতে বয়া নিয়ে পুকুরের পাড়ে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত হাতের বয়া ছুটে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন।

জানা গেছে, ঘটনার সময় শিশুটির মা মেঘলা আক্তার চিকিৎসার জন্য পার্শ্ববর্তী গলাচিপা উপজেলায় অবস্থান করছিলেন। সন্তানের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে তিনি ছুটে আসেন। সন্তান হারানোর শোকে তিনি কান্নায় ভেঙে পড়েন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায়ও শোকের পরিবেশ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, পুকুরের পাড়ে শিশুদের খেলাধুলার সময় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকা জরুরি। শিশুদের নিরাপত্তার স্বার্থে পুকুর ও জলাশয়ের আশপাশে তাদের একা না রাখার আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৭ পিএম | বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com