আজ, Wednesday

শিরোনাম
শিরোনাম

ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ আটক যুবক

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ আটক যুবক
সংবাদটি শেয়ার করুন....

মো: জাকিরুল ইসলাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকা মূল্যের ৫৫টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. এনামুল হক অন্তর (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনামুল হক অন্তরের বসতবাড়ির হাঁস-মুরগির খোঁয়াড় থেকে লুকানো অবস্থায় ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

আটক এনামুল হক অন্তর (২৬) উপজেলার উত্তর তিলাইয়ের বিএসসি পাড়া এলাকার মো. ময়েন আলীর ছেলে।

গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত মোবাইল রয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর অবৈধ সিজার মূল্য আনুমানিক ১৩ লাখ টাকা।

পুলিশ জানায়, তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে ভারতীয় চোরাই মোবাইল বিক্রি হয়ে আসছিল। রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ব্যবসায়ীরা এসে এসব মোবাইল কিনে নিয়ে যেতেন। সীমান্তবর্তী ভারতের বিভিন্ন স্থানে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল একটি ভারতীয়-বাংলাদেশি চোরাচালান চক্রের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ছড়িয়ে পড়ছিল।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৮ পিএম | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com