আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

বাঘার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত

বুধবার, ১৫ জুলাই ২০২৬
বাঘার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

আবুল হাশেম : মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে বাঘার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়েছে। রোববার (১৩ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন বাঘা পৌর কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন খান জনি।

এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া সুলতানা, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। বৃক্ষরোপণ শেষে আলী হোসেন জনি বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও সবুজ বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে হবে।

প্রধান শিক্ষিকা পাপিয়া সুলতানা এই উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের গাছের পরিচর্যার দায়িত্ব দেওয়ার কথা জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৫ পিএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com