আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি ও ছাত্র-ছাত্রীদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল ও চার্জার ভ্যান বিতরণ

বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি ও ছাত্র-ছাত্রীদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল ও চার্জার ভ্যান বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

আশিকুর রহমান রনি : পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দু:স্থ ও অসহায় ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বাই সাইকেল ও চার্জার ভ্যান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ,যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আদম সুফিসহ প্রমুখ।

আনুষ্ঠানিকভাবে দু:স্থ ও অসহায় ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং মেধাবী শিক্ষার্থীদের সর্বোমোট ৩৯ টি বাইসাইকেল, ২০ টি হুইল চেয়ার, ৭ টি চার্জার ভ্যান, ২০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

সেলাই মেশিন, হুইল চেয়ার, বাই সাইকেল ও ভ্যান তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ,যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আদম সুফি।

এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, সদর উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী, সুবিধাভোগী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৮ পিএম | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com