আজ, Thursday


১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ঝিনাইগাতীতে নিখোঁজের ৮ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার আটক-১৯

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
ঝিনাইগাতীতে নিখোঁজের ৮ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার আটক-১৯
সংবাদটি শেয়ার করুন....

এম, শাহজাহান : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে জারুলতলা গ্রামের ধান ব্যাবসায়ী বিল্লাল হোসেন (৪৫) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১২আগস্ট) দুপুরে উপজেলার নলকুড়া-গৌরীপুর দুই ইউনিয়নের সীমান্তবর্তী অঞ্জনা খালের পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন জারুলতলা গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারের ধান ব্যবসায়ী বিল্লাল হোসেন (৪৫) গত ৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় বাজার থেকে এসে কে বা কার ডাকে সারা দিতে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ৫ আগষ্ট বুধবার ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডাইরী জিডি করেন। নিখোঁজের ৮ দিন পর ১২ আগষ্ট বুধবার দুপুরে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করার সময় খালের পাশ থেকে ব্যাপক দুর্গন্ধ পান। পরে সন্দেহ হলে আশপাশে খোঁজাখুঁজি করে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঝিনাইগাতী পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, বিল্লাল হোসেনকে হত্যার পর তার মরদেহটি অঞ্জনা খালের পাশে* মাটিচাপা দেওয়া হয়ে থাকতে পারে। তবে হত্যার কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এরিপোর্ট লেখা পর্যন্ত, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আদিবাসী নারী পুরুষসহ ১৯ জনকে আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার এ,কে,এম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com