আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ন্যাশনাল লাইফের ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
ন্যাশনাল লাইফের ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট : দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেট সুশাসনের জন্য ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে। ১০ সেপ্টেম্বর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ থেকে ন্যাশনাল লাইফের সিইও মো: কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ উক্ত অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো: খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ। অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য আইসিএসবি’র চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ উপস্থিত ছিলেন। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ-আইসিএসবি বাংলাদেশে পেশাজীবী চার্টার্ড সেক্রেটারীদের জাতীয় সংগঠন। ২০২৩ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে কর্পোরেট গর্ভনেন্স প্রকাশের জন্য আইসিএসবি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করে। উল্লেখ্য, দেশের জীবন বীমা শিল্পে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স টানা চতুর্থবারের মতো গৌরবময় এই অ্যাওয়ার্ড অর্জন করলো।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com