আজ, Tuesday

শিরোনাম
শিরোনাম

ইংল্যান্ডের বিপক্ষে পরের দুই টেস্টেও নেই কোহলি

বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
ইংল্যান্ডের বিপক্ষে পরের দুই টেস্টেও নেই কোহলি
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক : ভারত-ইংল্যান্ড টেস্ট শুরুর আগেও বলা হচ্ছিল এটা হবে বাজবলের বিপরীতে বিরাট বলের লড়াই। তবে পাঁচ ম্যাচের সিরিজের মধ্যে দুটি টেস্ট হয়ে গেলেও সেই লড়াইটা এখনও চোখে পড়েনি। বিরাট কোহলি ছিলেনই না শুরুর দুই টেস্টে। ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ান তিনি। এবার জানা গেল আসন্ন দুই টেস্টেও পাওয়া যাচ্ছে না তাকে। এমনকি শঙ্কা আছে তার শেষ টেস্ট খেলা নিয়েও।

বুধবার কোহলিকে নিয়ে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে এমনটিই। যেখানে বলা হচ্ছে রাজকোট ও রানচি টেস্টের পর ধর্মশালায় সিরিজের পঞ্চম ও শেষ টেস্টেও কোহলির ফেরা নিশ্চিত নয়।

ঠিক কি কারণে এই সিরিজে খেলতে চাচ্ছেন না কোহলি সেটা বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার করে বলা না হলেও বেশকিছু সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন তিনি। যার ফলে আপাতত স্ত্রী আনুশকা শর্মাকে সময় দিচ্ছেন এই ক্রিকেটার।

কোহলি না ফিরলেও দ্বিতীয় টেস্টে না খেলা লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা ফিরছেন রাজকোট টেস্টে। দু’জনেই চোট মুক্ত হয়েছেন এরইমধ্যে। তবে তৃতীয় টেস্টে বিশ্রাম পেতে পারেন জাসপ্রিত বুমরাহ। তার জায়গায় তৃতীয় টেস্টের দলে ফেরার সম্ভাবনা রয়েছে মোহাম্মদ সিরাজের। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজের তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৫ ফেব্রুয়ারি।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৭ এএম | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com