আজ, Thursday

শিরোনাম
শিরোনাম

শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ২৬৫ লিটার চোলাই মদসহ দুজন গ্রেফতার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ২৬৫ লিটার চোলাই মদসহ দুজন গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....
মো:সুমন মিয়া, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে ২৬৫ লিটার অ্যালকোহলযুক্ত চোলাই মদসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত দুটি নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও সেগুলোর চাবি জব্দ করা হয়।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি বেলা ২টা ৩০ মিনিট থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গল টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়ামের সামনের পাকা সড়কে পরিচালিত হয়। এ সময় ১৪০ লিটার অ্যালকোহলযুক্ত চোলাই মদসহ খোকন রবিদাস (৩৯) নামে একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে তিনটি সিনথেটিক বস্তায় ছয়টি প্লাস্টিকের জারে ১২০ লিটার এবং অপর একটি বস্তায় একটি জারে ২০ লিটার মদ ছিল। এ সময় একটি নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও এর চাবি জব্দ করা হয়।

অপর অভিযানটি বিকেল ৩টা ৫০ মিনিট থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত ভুরভুরিয়া চা বাগানের পুরাতন লাইনের সামনের পাকা সড়কে পরিচালিত হয়। সেখানে ১২৫ লিটার চোলাই মদসহ রঞ্জন রবিদাস (৩৫) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। এ সময় ছয়টি প্লাস্টিকের জারে ১২০ লিটার এবং পৃথক একটি জারে ৫ লিটার মদ উদ্ধার করা হয়। মদ পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও এর চাবিও জব্দ করা হয়।

গ্রেফতার খোকন রবিদাস ভুরভুরিয়া চা বাগানের পূর্ব লাইনের বাসিন্দা। তিনি মৃত রাজকুমার রবিদাস ও মৃত রামবতী রবিদাসের ছেলে। অপর গ্রেফতার রঞ্জন রবিদাস শ্রীমঙ্গল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্বাশা আবাসিক এলাকার (নিউ পূর্বাশা) বাসিন্দা।

দুই অভিযানের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতার দুজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৩ পিএম | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com