আজ, Tuesday

শিরোনাম
শিরোনাম

সানিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই শোয়েবের নতুন বিয়ে

শনিবার, ২০ জানুয়ারি ২০২৪
সানিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই শোয়েবের নতুন বিয়ে
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক:বেশ কিছুদিন ধরেই বাতাসে ভেসে বেড়াচ্ছিল ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা আর পাকিস্তানের ক্রিকেট অলরাউন্ডার শোয়েব মালিকের বিচ্ছেদের গুঞ্জন। ভারত-পাকিস্তানের দুই জনপ্রিয় ক্রীড়াবিদের বৈবাহিক জীবন নিয়ে সীমান্তের দুই পারেই ছিল ব্যাপক আলোচনা। তবে সানির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নতুন বিয়ের কথা জানালেন শোয়েব মালিক।

আজ শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের সবকটি আইডিতে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করেন শোয়েব। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ সঙ্গে পবিত্র কোরআনের আয়াতও জুড়ে দিয়েছেন, ‘এবং আমি তোমাদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।’

গত ১৭ জানুয়ারি সানিয়া মির্জার ইনস্টাগ্রাম স্টোরি থেকে নতুন করে শোয়েব-সানিয়ার বিচ্ছেদের গুঞ্জন শুরু। সেই স্টোরিতে সানিয়া লিখেছিলেন, ‘বিয়ে কঠিন, বিচ্ছেদও কঠিন। কোন কঠিনকে বেছে নেবেন সেটা ঠিক করুন।’

উল্লেখ্য, ২০০২ সালে প্রথম আয়েশা সিদ্দিকিকে বিয়ে করেন শোয়েব মালিক। তবে ২০১০ সালে এই দম্পতির বিচ্ছেদ হয়। সে বছরই সানিয়া মির্জার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন এই অলরাউন্ডার।

অপরদিকে অভিনেত্রী সানা জাভেদ আগে একবার বিয়ে করেছিলেন। ২০২০ সালে পাকিস্তানের সঙ্গীতশিল্পী উমেইর জাসওয়ালের সঙ্গে বিয়ে হয় তার। তবে গত বছর সানা-উমেইরের বিচ্ছেদ হয়ে যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৭ পিএম | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com