আজ, Monday


২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সহায়তা করবে ইইউ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সহায়তা করবে ইইউ
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: মাইকেল মিলার বলেন, নির্বাচন কমিশনের কাজ অব্যাহত রয়েছে। উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের আওতায় ১২টি সিটি করপোরেশন, ৪৯৫টি উপজেলা এবং ৪ হাজার ৫৮২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। এসব নির্বাচনেও ইউরোপীয় ইউনিয়ন সহায়তা অব্যাহত রাখবে। জাতীয় নির্বাচনের মত স্থানীয় সরকার নির্বাচনেও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাতে এ কথা জানান ইইউ রাষ্ট্রদূত।মাইকেল মিলার বলেন, নির্বাচন কমিশনের কাজ অব্যাহত রয়েছে। উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের আওতায় ১২টি সিটি করপোরেশন, ৪৯৫টি উপজেলা এবং ৪ হাজার ৫৮২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। এসব নির্বাচনেও ইউরোপীয় ইউনিয়ন সহায়তা অব্যাহত রাখবে। এ সময় গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের সময় কমিশনকে সর্বাত্মক সহায়টা দেয়ায় রাষ্ট্রদূত মিলারকে কৃতজ্ঞতা জানান সিইসি। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসি সচিব আখতার আহমেদ।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com