আজ, Tuesday


১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

নির্বাচনের বছরে বাজেট কমলো ইসির

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
নির্বাচনের বছরে বাজেট কমলো ইসির
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:

জুলাই গণঅভ্যুত্থানের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই সরকারের মেয়াদ কতদিন তা নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক।

প্রধান উপদেষ্টা বারবার তা ভাষ্যে জানিয়েছে সংস্কারের মাত্রার ওপর নির্ভর করবে আগামী নির্বাচনের সময়। নানা জল্পনা কল্পনা শেষে প্রধান উপদেষ্টা জানিয়েছে ২০২৬ এর জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে এতেও সন্তুষ্ট নন দেশের ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জামায়াত ইসলামীসহ রাজনৈতিক দলগুলো চাচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন।

নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের সময় কিংবা রাজনৈতিক দলগুলোর সময়সীমা যা-ই ধরে নেওয়া যাক না কেন চলতি অর্থবছর অর্থাৎ ২০২৫-২৬ হতে যাচ্ছে নির্বাচনী অর্থবছর।

তবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কর্তৃক সোমবার (২ জুন) ঘোষিত বাজেটে নির্বাচন কমিশনের জন্য পূর্বের নির্বাচনী বছরের বাজেটের তুলনায় অর্ধেক অর্থ বরাদ্দ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ২ হাজার ৯৫৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এর আগের নির্বাচনী বছরে অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবারের বাজেটে বরাদ্দ ছিল ৪ হাজার ১৯০ কোটি টাকা, যা এবারের প্রস্তাবিত বাজেটের চেয়ে ১ হাজার ২৩৪ কোটি টাকা বেশি।

আগের অর্থবছরে ইসির জন্য মূল বরাদ্দ ছিল ২ হাজার ৪০৬ কোটি টাকা। নির্বাচনী ব্যয় মেটাতে পরে তা আরও বাড়ানো হয়েছিল।

এদিকে বরাদ্দকৃত বাজেট নিয়ে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে আগাতে হলে বাজেট সংশোধন করার প্রয়োজনও হতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com