

গণবার্তা রিপোর্ট :
জনতা ব্যাংক পিএলসির ঢাকা উত্তর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন ব্যাংকের এমডি মো. মজিবর রহমান, ডিএমডি মো. গোলাম মরতুজা এবং মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও)। ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান আকন্দের সভাপতিত্বে সম্মেলনে সংশ্লিষ্ট এরিয়া প্রধান ও নির্বাহীরা এবং শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

Posted ৪:০১ এএম | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


