

কাকন সিকদার, স্টাফ রিপোর্টার।
ঈদে টানা ১০ দিনের ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (৪ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (৫ জুন) থেকে টানা ছুটিতে যাচ্ছে দেশ। তবে টানা ছুটি থাকলেও এ সময় দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না।
বাজেটের প্রতিক্রিয়া ঈদের পরে পর্যালোচনা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, বাজেট সম্পর্কে যেসব মন্তব্য ও প্রতিক্রিয়া আসবে, ঈদের পরে সেগুলো পর্যালোচনা করে দেখা হবে। ২২ জুন বাজেট পাস হবে।

Posted ৮:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫
hacked by trenggalek6etar | Gano Barta


