

গণবার্তা রিপোর্ট :
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪১৯তম সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং নীতিগত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমডি ও সিইও ফরমান আর চৌধুরী, এএমডি মো. রাফাত উল্লা খান, কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীরা।

Posted ৬:৪৯ এএম | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


