আজ, Friday

শিরোনাম
শিরোনাম

এনআইডি নিয়ে কর্মকর্তাদের সতর্ক করল ইসি

সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
এনআইডি নিয়ে কর্মকর্তাদের সতর্ক করল ইসি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আবেদনের সঙ্গে তথ্যের ঘাটতি থাকলে তা বাতিল না করতে মাঠ কর্মকর্তাদের সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেননা, এমন নির্দেশনা দেয়া হলেও অনেক কর্মকর্তা তা মানছেন না। সংস্থাটির এনআইডি শাখার উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. তকদির আহমেদ এরই মধ্যে নির্দেশনাটি সব মাঠ কর্মকর্তাকে পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, যেসব আবেদনের সঙ্গে ডকুমেন্ট সংযুক্ত করা হয়নি সেসব আবেদন বাতিল না করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে হার্ডকপিতে প্রতিবেদন পাঠানোর সময় ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ মর্মে উল্লেখ করতে হবে। পরবর্তী সময় ডকুমেন্ট সংযুক্ত করা হলে তদন্ত কার্যক্রম সম্পাদন করতে হবে। আগে এ-সংক্রান্ত নির্দেশনা দেয়া সত্ত্বেও কিছু কিছু উপজেলা/থানা/রেজিস্ট্রেশন অফিসার যেসব আবেদনে ডকুমেন্ট সংযুক্ত করা হয়নি, সেসব আবেদন বাতিল করেছেন। তাই যেসব আবেদনের সঙ্গে ডকুমেন্ট সংযুক্ত করা নেই, সেসব আবেদন বাতিল না করা, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে তার প্রতিবেদন ছকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৪ এএম | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com