আজ, Thursday


২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

উখিয়ায় বিজিবির বিশেষ অভিযান:পালংখালী সীমান্তে থেকে মালিকবিহীন ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ 

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
উখিয়ায় বিজিবির বিশেষ অভিযান:পালংখালী সীমান্তে থেকে মালিকবিহীন ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ 
সংবাদটি শেয়ার করুন....
আরফাতুল ইসলাম,উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় ইয়াবার সঙ্গে জড়িত সন্দেহভাজন চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৯ আগস্ট) ২০২৬ বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক।
বিজিবি সূত্রে জানা যায়,বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহল দল যৌথভাবে উখিয়ার আঞ্জুমানপাড়া ও ফাইসাখালী এলাকায় অবস্থান নেয়।
পরে রাত সাড়ে ৯টার দিকে থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে ৭-৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন ব্যক্তিরা সঙ্গে থাকা ৫টি বস্তা ফেলে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ৫টি বস্তা উদ্ধার করেন। বস্তাগুলোর ভেতরে খাকি রঙের প্যাকেটের মধ্যে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। গণনা শেষে এসব প্যাকেট থেকে মোট ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের পর ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও ইয়াবা ছাড়া অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।পালিয়ে যাওয়া চোরাকারবারিদের আটক করতে বিজিবির পক্ষ থেকে ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
advertisement

Posted ৫:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com