আজ, Thursday

শিরোনাম
শিরোনাম

মাদকমুক্ত সমাজ গড়তে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে কিশোরদের মাঝে ফুটবল বিতরণ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
মাদকমুক্ত সমাজ গড়তে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে কিশোরদের মাঝে ফুটবল বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

মোঃ মেরাজুল ইসলাম : কিশোর সমাজকে মোবাইল ফোনের ক্ষতিকর আসক্তি ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করার লক্ষ্যে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া। গত মঙ্গলবার স্থানীয় কিশোরদের মাঝে বিনোদন ও শারীরিক গঠনের মাধ্যম হিসেবে ৬টি ফুটবল বিতরণ করেন তিনি। নতুন ফুটবল হাতে পেয়ে উচ্ছ্বাস ও আনন্দে মেতে ওঠে কিশোরেরা।

ফুটবল বিতরণকালে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া বলেন, “বর্তমান সময়ে কিশোর-যুবকেরা অতিরিক্ত মাত্রায় মোবাইল গেম ও প্রযুক্তির অপব্যবহারে আসক্ত হয়ে পড়ছে, যা তাদের মানসিক ও শারীরিক বিকাশে বড় বাধা। এমনকি অনেকে মাদকের মতো মারাত্মক সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে। এই অপসংস্কৃতি ও আসক্তি থেকে তরুণ প্রজন্মকে ফিরিয়ে আনতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ছেলেরা যাতে মোবাইল স্ক্রিনে বুঁদ হয়ে না থেকে মাঠে এসে খেলাধুলা ও শারীরিক বিনোদনে অংশ নেয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “শুধু সাংবাদিকতা কিংবা তথ্য পরিবেশন নয়, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাব আগামীতেও সমাজের যেকোনো ইতিবাচক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় সর্বাগ্রে পাশে থাকবে।”

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অনলাইন প্রেস ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভাপতি মিলন মিয়ার এমন সামাজিক ও সচেতনতামূলক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন স্থানীয় সমাজ।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৩ এএম | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com