আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সেনবাগ উপজেলা স্কাউটস কর্তৃক  কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত 

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
সেনবাগ উপজেলা স্কাউটস কর্তৃক  কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত 
সংবাদটি শেয়ার করুন....
মোঃ মনোয়ারুল হক : বাংলাদেশ স্কাউটস,প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সারা দেশের ন্যায় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্কাউটস এর আয়োজনে কাব শিশুদের অংশ গ্রহণে ২৩ জুন, সোমবার সেনবাগ মডেল সপ্রাবির হল রুমে কাব কার্নিভাল/২০২৫ অনুষ্ঠিত। উপজেলা স্কাউটস সম্পাদক সানজিদ কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্কাউটস সভাপতি মোঃ মহিউদ্দিন। কাদরা সপ্রাবির প্রধান শিক্ষক আল আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন আহমদ, মোঃ আলী আজগর,নোয়াখালী জেলা স্কাউটস সম্পাদক আহমদ হোসেন ধনু,এলটি এ এন এম আজীম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা স্কাউটস কমিশনার আবু বকর ছিদ্দিক,স্কাউট লিডার রফিকুল ইসলাম, কাব লিডার জিয়াউর রহমান সহ উপজেলা কাব স্কাউটস লিডারবৃন্দ। দিনব্যাপী কাব কার্নিভাল প্রদর্শনী এবং মনোমুগ্ধকর সাজগোজের অনন্য সৌন্দর্য তুলে ধরতে পেরে কাব শিশুদের মধ্যে আনন্দের নব জোয়ার প্রকাশিত  হতে দেখা গেছে। অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য আয়োজিত কাব কার্নিভাল প্রোগ্রামটি সম্পন্ন হয়েছে।
Facebook Comments Box
advertisement

Posted ২:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com