আজ, Saturday

শিরোনাম
শিরোনাম

বুড়িচংয়ে জোরপূর্বক জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ:  থানায় অভিযোগ ভুক্তভোগীর

সোমবার, ২৬ মে ২০২৫
বুড়িচংয়ে জোরপূর্বক জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ:  থানায় অভিযোগ ভুক্তভোগীর
সংবাদটি শেয়ার করুন....
কুমিল্লা প্রতিনিধি :
বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের সোনাইসার গ্রামে দালান(বহুতল ভবন) নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন কাশেম বেগ (৫৪)। তিনি সোনাইসার গ্রামের জামাল বেগের ছেলে।
তিনি গত (২৩ মে ২০২৫) বুধবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে জানান, দীর্ঘদিন ধরে তার প্রতিবেশীরা জোরপূর্বক তার জায়গাতে দালান(বহুতল ভবন) নির্মাণের চেষ্টা করছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ছাইফুল ইসলাম (৪৫), মোঃ শরিফ বেগ (৩৫), রাসেল বেগ (৩৮), নাজমুল বেগ (২৮) ও হৃদয় বেগ (২৫) – সকলেই মৃত ছাদেক বেগ এর পুত্র এবং কাশেম বেগের প্রতিবেশী। তারা যৌথভাবে কাশেম বেগের বাড়ির দক্ষিণাংশে দালান(একটি বহুতল ভবন) নির্মাণ শুরু করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হয় এবং সিদ্ধান্ত অনুযায়ী কিছুদিন দালান নির্মাণ বন্ধ রাখা হয়। তবে সম্প্রতি তারা শালিসের সিদ্ধান্ত অমান্য করে পুনরায় নির্মাণকাজ শুরু করেন।
অভিযোগে বলা হয়েছে,গত (২৫ এপ্রিল ২০২৫) ইং তারিখে সন্ধ্যার ৭টার দিকে সাইফুল ইসলাম বেগ ও শরিফ বেগের সঙ্গে কাশেম বেগের দেখা হলে তিনি তাকে অনুরোধ করেন নির্মাণকাজ বন্ধ রাখতে। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগে বলা হয়, রাসেল বেগ , নাজমুল বেগ ও হৃদয় বেগের প্ররোচনায় শরিফ বেগ কাশেম বেগকে মারধরের চেষ্টা করেন এবং সন্ত্রাসী ভাড়া করে হত্যার হুমকি দেন। এতে কাশেম বেগ ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।ভোক্তভোগী কাশেম বেগ জানায়, দালান নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে কুমিল্লা আদালতেও একটি মামলা করেছেন।
কাশেম বেগের দাবি, ঘটনার বিষয়ে এলাকার অনেকেই অবগত এবং তদন্তকালীন সময়ে প্রমাণসহ সাক্ষ্য নিলে প্রশাসন জানতে পারিবে। তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Facebook Comments Box
advertisement

Posted ২:৪৭ পিএম | সোমবার, ২৬ মে ২০২৫

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com