আজ, Wednesday

শিরোনাম
শিরোনাম

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ চলাকালে নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ চলাকালে নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার :

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট চলাকালীন হার্ট অ্যাটাক করে মারা গেছেন বিসিবির সিকিউরিটি কমিটির কর্মকর্তা ইকরাম চৌধুরী (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর ছিলেন। স্টেডিয়ামের চিফ সিকিউরিটি কো–অর্ডিনেটর আলী ওয়াশিকুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

আজ বুধবার ম্যাচের চতুর্থ দিনে বম্ব ডিসপোজাল ইউনিটের হয়ে সকালে মাঠ পর্যবেক্ষণ করতে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বিসিবির চিকিৎসকেরা। এরপর পার্শ্ববর্তী আল-হারামাইন হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১৪ সাল থেকে তিনি বিসিবির সিকিউরিটি কমিটির সঙ্গে কাজ করছিলেন। এই ১১ বছর ধরে তিনি এই পেশায় যুক্ত ছিলেন। তার মৃত্যুতে সিলেটের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির শোকবার্তায় বলা হয়েছে, ‘সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সিকিউরিটি কো–অর্ডিনেটর ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত বিসিবি। সিলেট ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত মুখ ছিলেন ইকরাম চৌধুরী। ২০১৪ সাল থেকে তিনি বিসিবির সিকিউরিটি কমিটির সঙ্গে কাজ করছিলেন। ইকরাম চৌধুরীর পরিবারের প্রতি শোক ও সহমর্মিতা জানাচ্ছে বিসিবি

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৯ এএম | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com