আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

নিউ মার্কেটে মোবাইল কোর্ট: অতিরিক্ত মূল্য আদায় ও নানা অনিয়মে ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

বুধবার, ২৯ জুলাই ২০২৬
নিউ মার্কেটে মোবাইল কোর্ট: অতিরিক্ত মূল্য আদায় ও নানা অনিয়মে ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা
সংবাদটি শেয়ার করুন....

শাহ সাহিদ উদ্দিন : কুমিল্লা দেবিদ্বার উপজেলায় আজ ২৯ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে নিউ মার্কেট এলাকায় কাঁচাবাজারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন।

অভিযানকালে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং সঠিক মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় কাঁচাবাজারের ব্যবসায়ী কালী প্রসাদ সাহাকে ৩ হাজার টাকা, মামুনকে ২ হাজার টাকা, মোঃ ইকবাল হোসেনকে ২ হাজার টাকা, জালালকে ২ হাজার টাকা এবং চান্দিনা রোডের মুরগি ব্যবসায়ী মামুনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া চান্দিনা রোডে অবস্থিত লাইভ বেকারিতে উৎপাদিত খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় বেকারির ম্যানেজার আসাদুজ্জামানকে ৫ হাজার টাকা এবং সজিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার দায়ে ‘মা বাবার দোয়া হোটেল’-এর মালিক আবুল বাশারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৮টি মামলায় সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করতেই নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত মূল্য আদায়, মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ ও উৎপাদনের তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের মতো অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com