আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ধনী দেশগুলো সাহায্য কমিয়েছে, প্রতিরক্ষায় খরচ করছে: জাতিসংঘ

সোমবার, ৩০ জুন ২০২৫
ধনী দেশগুলো সাহায্য কমিয়েছে, প্রতিরক্ষায় খরচ করছে: জাতিসংঘ
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান হাওলিয়াং জু বলেছেন, ‘ধনী দাতা দেশগুলো সাহায্য বাজেট কমিয়েছে, প্রতিরক্ষায় ব্যয় বাড়িয়েছে।’ তিনি বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর নাম উল্লেখ করেন। জু বলেন, ‘২০২৪ সালে সামরিক ব্যয় রেকর্ড সর্বোচ্চ ২.৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি।’

সোমবার (৩০ জুন) থেকে স্পেনে শুরু হচ্ছে জাতিসংঘের উন্নয়নের জন্য অর্থায়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। চারদিন ব্যাপী ওই আয়োজনের শুরুতে সাংবাদিকদের সাথে কথা বলেন হাওলিয়াং জু। এএফপি ও বাসস জানিয়েছে সেভিয়ায় ৫০ জন বিশ্বনেতা উন্নয়নের জন্য অর্থায়ন সম্পর্কিত চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। হাওলিয়াং জু জানান, এই সম্মেলনের লক্ষ্য হচ্ছে বিপর্যস্ত উন্নয়ন খাতের জন্য নতুন প্রেরণা সংগ্রহ করা। জু বলেন, ‘শান্তির ভিত্তি তৈরির জন্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বেশিরভাগ দরিদ্র মানুষ সংঘাত-কবলিত দেশগুলোতে বাস করে।’

চীনা কূটনীতিক জোর দিয়ে বলেন, ‘প্রতিযোগিতামূলক অগ্রাধিকার এবং সংকট সত্ত্বেও ধনী দেশগুলোর স্বার্থেই উন্নয়নশীল দেশগুলোকে সমর্থন করা উচিৎ। জু আরো বলেন, ‘বিশ্বের এক এলাকার সংকট বিশ্বের অন্যান্য এলাকার ওপর প্রভাব ফেলবে। শান্তি গবেষণা ইনস্টিটিউট অসলোর তথ্য অনুসারে, ১৯৪৬ সালের পর থেকে বিশ্ব সর্বোচ্চ সংখ্যক সশস্ত্র সংঘাতের শিকার হয়েছিল গত বছর। বিশ্বব্যাংক জানিয়েছে, সংঘাত এবং অস্থিতিশীলতার শিকার দেশগুলোতে প্রতিদিন ৩ ডলারেরও কম আয়ে বসবাসকারী চরম দরিদ্র মানুষের সংখ্যা ২০৩০ সালের মধ্যে ৪৩৫ মিলিয়নে পৌঁছাবে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com