আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অফিসিয়াল ফটোশ্যুটে তাসকিনরা

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অফিসিয়াল ফটোশ্যুটে তাসকিনরা
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস রিপোর্টার :

চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র এক সপ্তাহ বাকি! আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে মাটিতে পর্দা উঠবে বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টের নবম আসরের। এই আসরকে সামনে রেখে নিজেদেরকে ঝালিয়ে নিতে শুরু করেছে টাইগাররা। এবার দুবাইয়ের পথে উড়াল দেওয়ার আগে মিরপুরে অফিসিয়াল ফটোসেশন শেষ করেছে বাংলাদেশ দল।

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রেশ কাটিয়ে না উঠতেই আবারো মাঠে ঘাম ঝরাতে ব্যস্ত তাসকিন-মুশফিকরা। চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযানের আগে নিজেদের প্রস্তুতিকে শাণিয়ে নেওয়াই ছিল এই অনুশীলনের উদ্দেশ্য। আজ বুধবার চূড়ান্ত অনুশীলনে নামার আগেই তাই নিজেদের অফিসিয়াল ফটোশ্যুটটাও সেরে ফেলল বাংলাদেশ দল।
মিরপুর হোম অব ক্রিকেটে ফটোসেশন পর্বে তাসকিন-মুশফিকদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। আগামীকাল বৃহস্পতিবার রাত ১টায় দুবাইয়ের উদ্দেশ্যে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে ১৭ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে নামবে ফিল সিমন্সের শিষ্যরা। পরের ম্যাচ ধরতে পাকিস্তানে যাবেন তারা। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com