আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ

রবিবার, ৩০ জুন ২০২৪
এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ ও ছাত্রীর সংখ্যা ৭ লাখ ৫০৯। মোট কেন্দ্রের সংখ্যা এবার ২ হাজার ৭২৫টি। সময়সূচি অনুযায়ী প্রথম দিন থাকছে বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১২ থেকে ২১ আগস্টের মধ্যে। এদিকে প্রশ্নফাঁস ঠেকাতে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে দেশের সব কোচিং সেন্টার গত শনিবার থেকে বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে শিক্ষা বোর্ডগুলো চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে। সেগুলো হলো— পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে; প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে; ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় আড়াই ঘণ্টা; ব্যবহারিক বিষয় সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট; পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে এবং উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com