

স্টাফ রিপোর্টার: ইরান-ইসরায়েল সংঘাতের যুদ্ধবিরতি নিয়ে এখনো নিশ্চিত নয় ইরান। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি। ফার্স নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে যে যুদ্ধবিরতির কথা বলেছে তা নিয়ে এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে ইরান। ইরান এখনো কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি এবং কয়েক ঘণ্টার মধ্যে একটি প্রতিক্রিয়ার মাধ্যমে ইসরায়েলের কাছে ঘোষণাটি মিথ্যা বলে প্রমাণ করবে। তেহরানের দাবি দোহায় মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর নিজেদের ‘অপমান’ থেকে ‘মানুষের দৃষ্টি’ সরাতে এই ঘোষণাটি আমেরিকার একটি প্রচেষ্টা।
এদিকে, ট্রাম্প যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়ার পরপর ইসরায়েলে ফের হামলা চালিয়েছে ইরান। দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেভা শহরে একটি আবাসিক ভবনে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেল আবিবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করেছে। পাশাপাশি জনসাধারণকে সতর্ক বার্তা পেলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Posted ৪:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
hacked by trenggalek6etar | Gano Barta


