আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ইতালির মাউন্ট এটনায় ভয়াবহ অগ্ন্যুৎপাত

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
ইতালির মাউন্ট এটনায় ভয়াবহ অগ্ন্যুৎপাত
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:

ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে হঠাৎ ভয়াবহ ধস ও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। মূলত এই আগ্নেয়গিরির দক্ষিণ-পূর্ব অংশ ধসে পড়ে অগ্ন্যুৎপাত হয় এবং এতে গ্যাস, ছাই ও পাথরের গরম ঢল সৃষ্টি হয়। অগ্ন্যুৎপাতের ঘটনায় পর্যটকরা আতঙ্কে এলাকা ছেড়েছেন বলে জানা গেছে।

সোমবার (২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইতালির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনার দক্ষিণ-পূর্ব দিকের একটি বড় অংশ ধসে পড়েছে, যার ফলে সোমবার সেখানকার আকাশে কয়েক কিলোমিটার উচ্চতায় বিশাল অগ্ন্যুৎপাতের মেঘ তৈরি হয়।

ইতালির ভূকম্পন ও আগ্নেয়গিরি গবেষণা সংস্থা (আইএনজিভি) জানিয়েছে, ধসের কারণে ‘পাইরোক্লাস্টিক ফ্লো’ বা বিপজ্জনক গ্যাস, ছাই ও গরম পাথরের দ্রুতগামী ঢল সৃষ্টি হয়। এই ঢল অত্যন্ত উচ্চ তাপমাত্রায় ছুটে চলে এবং প্রাণঘাতী হতে পারে।

সংস্থাটি আরও জানায়, আগ্নেয়গিরির গর্ত থেকে লাভা ফোয়ারাও ছুটে বের হয়। এছাড়া আগ্নেয় কম্পনের মাত্রা বেশ অনেকটা বেড়ে গেছে, যা বিস্ফোরণ আরও বাড়ার ইঙ্গিত দেয়।

অগ্ন্যুৎপাতের ঘটনার পর এখন পর্যন্ত কোনও এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি, তবে আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর পর্যটকরা আতঙ্কে দৌঁড়ে পালাচ্ছেন।

প্রসঙ্গত, মাউন্ট এটনা ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। প্রায়শই এখান থেকে নাটকীয় ও দৃশ্যমান অগ্ন্যুৎপাত হয়ে থাকে। গত কয়েক মাস ধরেই এটনার কম্পন ও অগ্ন্যক্রিয়ায় বাড়তি গতি লক্ষ্য করা যাচ্ছিল। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি, এপ্রিল ও মে মাসেও এটনায় জোরালো অগ্নুৎপাত লক্ষ্য করা গিয়েছিল।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com